‘সুপারম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। রোববার সকালে ৮৭ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। অভিনেতার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করা হয়।
‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পান।
স্ট্যাম্পের অভিনয়জীবন দীর্ঘ ছয় দশকজুড়ে বিস্তৃত। অস্কার-মনোনীত এই অভিনেতা অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে।
স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।’
ষাটের দশকে শুধু অভিনয় নয়, সুদর্শন চেহারা, ফ্যাশন সেন্স ও তারকাখ্যাত প্রেমের গল্প নিয়েও তিনি ছিলেন আলোচনায়। অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে তাঁর প্রেমের কথা ‘ওয়াটারলু সানসেট’ গানেও অমর হয়ে আছে—‘টেরি মিটস জুলি’ লাইনটি নাকি তাদেরই উদ্দেশে লেখা। সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল শিরোনামে। সূত্র: বিবিসি।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা